254481

কিশোরীকে ঘুম থেকে তুলে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক।। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক কিশোরীকে (১৪) ঘুম থেকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আজ সোমবার দুপুরে কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করলে শিরিন আক্তার পাখি (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মামলার মূল আসামিরা পলাতক রয়েছেন। মামলার অপর আসামিরা হলেন- সিরাজপুর ইউনিয়নের মোহম্মদ নগর গ্রামের আলমগীর হোসেন (২৯), চরফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাহাব উদ্দিন বাহার (৩০)।

কিশোরীর মা জানান, তারা নওমুসলিম। কিশোরীর বাবা বসুরহাট বাজারের একটি সেলুনে কাজ করেন। প্রতিদিনের মতো রাতে তারা নিজেদের ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে ঘরের ভিতরে ঢুকে অভিযুক্ত আলমগীর ও বাহার ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে তুলে নিয়ে বাহিরে যান। এ সময় হঠাৎ কিশোরীর ঘুম ভেঙে গেলে সে চিৎকার শুরু করে। এতে পরিবার ও স্থানীয় লোকজন ছুঁটে আসলে আসামিরা পালিয়ে যান। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ধর্ষণের চেষ্টায় সহায়তার অভিযোগে সাহাব উদ্দিন বাহারের স্ত্রী পাখিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ad

পাঠকের মতামত