254372

কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে দিন কাটছে মিমি চক্রবর্তীর

বিনোদন ডেস্ক।। এক্সারসাইজ, রুটিন ডায়েট, অভিনয়ের সাত সতেরো, মার্শাল আর্ট— কম-বেশি এই রুটিনে চলছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। ঘুম ভাঙা থেকে ঘুমতে যাওয়া, কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। কারণ? উত্তরে একজনের নাম বলা যেতে পারে। অরিন্দম শীল। হ্যাঁ, এই পরিচালকের জন্যই বদলে গিয়েছে মিমির রুটিন।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, অরিন্দম তার আসন্ন ছবি ‘খেলা যখন’-এর জন্য ওয়ার্কশপ শুরু করেছেন। সেখানেই ব্যস্ত রয়েছেন মিমি।  অরিন্দম বললেন, ‘ছবিটার নাম চেঞ্জ করব আমরা। খুব তাড়াতাড়ি ঘোষণা করব নতুন নাম। এখন দামিনী ওয়ার্কশপ করাচ্ছে। আমি দু’দিন অফ রেখেছি। মিমি মার্শাল আর্ট শিখছে। শারীরিক কসরত্ চলছে। তনুশ্রী ভায়োলিন শিখছে। ভাল হচ্ছে ওয়ার্কশপ।’

এই ছবিতে মিমির চরিত্র চ্যালেঞ্জিং, তা আগেই জানিয়েছিলেন অরিন্দম। মিমিকে এই চরিত্রের জন্য সাজিয়ে তোলাটাও যেমন পরিচালকের কাছে চ্যালেঞ্জ, তেমনই মিমির ক্যারিয়ারের কঠিন চরিত্র। সব মিলিয়ে এক অচেনা মিমিকে দর্শক পর্দায় দেখবেন বলেই আশাবাদী অরিন্দম।

ad

পাঠকের মতামত