254289

এক ছাদের নীচে তারা খুশি ছিলেন না, মা-বাবা প্রসঙ্গে সারা

বিনোদন ডেস্ক: অভিষেকেই দর্শকদের মন জয় করে নিয়েছেন বলি অভিনেতা সাইফ আলি খান তনয়া সারা আলি খান।প্রথমে ‘কেদারনাথ’ পরে ‘সিম্বা’, দুটি ছবিই বলিউড বক্স অফিসে সাফল্য দেখেছে।নবাগতাদের মধ্যে সারাই সবচেয়ে সফল বলে একমত দিয়েছেন সিনেপ্রেমীরা ।সারার জনপ্রিয়তা তুঙ্গে ঠিক এ সময়ই তাকে প্রশ্ন করা হয় তার বাবা মায়ের বিচ্ছেদ প্রসঙ্গে।সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে হাজির হয়ে নিজের বাবা-মা প্রসঙ্গে সোজাসাপ্টা উত্তর দেন সারা।মা অমৃতার সঙ্গে বাবা সাইফ আলির বিচ্ছেদকে সঠিক বলে মনে করেন তিনি।

সারা বলেন, ‘এক বাড়িতে থেকেও যখন দুজন মানুষ একে অন্যের জন্য খুশি হন না, তখন তাদের এক ছাদের নীচে থাকা উচিত নয়।’সাইফ ও অমৃতার সম্পর্কটাও এমনই হয়েছিল বলে দাবি করেন সারা।যেহেতু দুজন একসঙ্গে জীবনযাপনে খুশি ছিলেন না তাই তাদের আলাদা থাকাটাই উত্তম বলে মন্তব্য করেন সারা।মা অমৃতাকে ছেড়ে কারিনা কাপুরকে বিয়ে করায় তিনি খুশি কিনা এর আগে এমন প্রশ্ন করা হয়েছিল সারাকে।বেশ কিছুদিনে আগে জনপ্রিয় চ্যাটশো ‘কফি উইথ করণ’ এ উপস্থিত হয়ে কারিনা কাপুর প্রসঙ্গে সারা জানিয়েছিলেন, কারিনা কাপুর খানের সঙ্গে আমার সম্পর্ক সব সময়ই ভাল। আমি তাকে ‘ছোটো মা’ ডাকি।বলিউডে কীভাবে এগিয়ে যেতে হবে, স্টাইলিং, সবকিছুতেই কারিনার পরামর্শ নেন সারা।

ad

পাঠকের মতামত