254326

শাকিবের ছবির লোকশনের খোঁজে নির্মাতা-প্রযোজক

বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের কিং বলা হয় তাকে। চলচ্চিত্রের এই খারাপ সময়েও তার ছবি দিয়ে আলোর মুখ দেখে নির্মাতা, প্রযোজক, হল মালিকরা। বলছি শাকিব খানের কথা। অন্যদিকে বাংলা চলচ্চিত্রের মাস্টার মেকার বলা হয় মালেক আফসারী। ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন গুণী এই নির্মাতা। এবার সেই ছবির লোকেশনের খোঁজেই দিনাজপুরে নির্মাতা ও প্রযোজক।ছবির প্রযোজক ইকবাল হোসেন কে জানান, আগামী ফ্রেব্রুয়ারির ১৫ তারিখ থেকে শুরু হবে ছবির শুটিং। তাই এখন দিনাজপুরে একটি ট্রেনের কারখানায় লোকেশন দেখতে এসেছি। এছাড়া বাংলাদেশের আরো বেশ কিছু সুন্দর লোকেশনে হবে ছবির শুটিং।

এদিকে চলতি মাসেই নির্মাতা মালেক আফসারী তার ফেইসবুকে লিখেছিলেন, ‘শাকিব খান’কে নিয়ে আবার বড় বাজেটের এ্যাকশন ছবি বানাতে যাচ্ছি। তাই আজ একটি ছোট্ট মিটিং সেরে নিলাম প্রযোজক ইকবাল সাহেব ও জহির বাবুর সঙ্গে। শুটিং ফেব্রুয়ারি মাসে।’মালেক আফসারি নতুন এই ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে থাকছেন শবনম বুবলী। এ ছাড়া অভিনয় করবেন নায়ক সম্রাট ও অস্ট্রেলিয়াপ্রবাসী এক নায়িকা। খলচরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর, শিবাশানু।

ad

পাঠকের মতামত