254274

মিরাজের উদ্দাম নাচের ভিডিও ভাইরাল! (ভিডিও)

বিপিএল খেলতে বর্তমানে দুই জন আছেন একই দলে। শনিবার (২৬ জানুয়ারি) শেষ ওভারের রোমাঞ্চে চিটাগং ভাইকিংসকে ৮ রানে হারায় রাজশাহী কিংস। ওই ম্যাচের শেষ ওভারে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান। ম্যাচ শেষে হোটেল রুমে তাই সতীর্থের জন্য নাচলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।ভিডিওতে দেখা যায়, বিছানায় শুয়ে মোবাইল হাতে মোস্তাফিজ অন্যদিকে টিম হোটেলের রুমে একা একাই নাচছেন মেহেদী হাসান মিরাজ। নাচতে নাচতে মিরাজ কিছুক্ষণ পরপরই মোস্তাফিজের কাছে যাচ্ছেন।

এক পর্যায়ে তাকে ধরেও নাচেন মিরাজ। তবে মিরাজের সেই অদ্ভুত নাচে আগ্রহ দেখাননি কাটার মাস্টার। ৩৮ সেকেন্ডের এই ভিডিও এখন ভাইরাল এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে।ভাইরাল এই ভিডিও দেখে সমর্থকদের কেউ কেউ একে হাস্যকর নাচ বলেও আখ্যা দেন। বোলিং-ব্যাটিংয়ের পাশাপাশি নাচটাও ভালোই জানেন রাজশাহী কিংসের এই তরুণ অধিনায়ক – এমন কথাও বলছেন অনেকেই।

ad

পাঠকের মতামত