254039

ক্ষমতার লোভ নেই বলেই এরশাদ বিরোধী দলে : রাঙ্গা

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে নির্লোভ রাজনীতিক হিসাবে আখ্যায়িত করে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘এরশাদের ক্ষমতার লোভ নেই বলেই বিরোধী দলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সুযোগ থাকার পরও সরকারে যোগ দেননি তিনি।’এরশাদের রোগমুক্তি কামনায় রবিবার সন্ধ্যায় ঢাকার শ্যামপুর বালুর মাঠে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি আয়োজিত মিলাদ মাহফিলে এসব কথা বলেন রাঙ্গা।

তিনি বলেন, ১৯৯৬ সালে বিএনপি এরশাদকে প্রস্তাব দিয়েছিল সরকার গঠনের। এরশাদের ক্ষমতার লোভ থাকলে বিএনপির প্রস্তাবে রাজি হয়ে প্রধানমন্ত্রী হতে পারতেন।রাঙ্গা বলেন, স্বাধীনতার পর সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন সংবিধান রচনা করলেও ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে লিপিবদ্ধ করেননি। তখন ভারত ও রাশিয়ার সাথে সামঞ্জস্য রেখে রাষ্ট্রে ধর্মনিরপেক্ষতা রাখা হয়েছিলো। এরশাদ রাষ্ট্রক্ষমতায় এসে ৮৫ভাগ মুসলমানের এদেশকে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করলেন।

ad

পাঠকের মতামত