253583

‘মোটা’ শাহজাদ-ফ্রাইলিংককে নিয়ে মুশফিকের রসিকতা

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম সম্পর্কে কান পাতলে একটি জিনিস খুব করে শোনা যায়, সেটি হলো উইকেটকিপিং করতে বাড়তি আনন্দ কিংবা তৃপ্তি পান তিনি। নিজেও অনেকবার আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক আলোচনায় জানিয়েছেন কিপিং গ্লাভস হাতে খেলার মধ্যে বেশি মনোযোগ দিতে পারেন, পরামর্শ দিতে পারেন বোলারদেরকেও। কিন্তু বিপিএলে এখন পর্যন্ত গ্লাভস হাতে নেননি তিনি। কিন্তু কেন?

শুক্রবার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘আমাদের টিমের কম্বিনেশনের কারণেই মূলত কিপিং করছি না। আমাদের টিমের যে ভদ্রলোক (শাহজাদ) এখন কিপিং করছেন, স্বাস্থ্য দেখলেই তো বুঝবেন…। তাকে ফিল্ডিংয়ের কোথায় রাখতে হবে….(হাসি), এটা আমার জন্য খুবই কঠিন। আমাদের টিমের আরও ২-৩ জন ফিল্ডার আছে যাদের টি-টোয়েন্টির জন্য আদর্শ ফিল্ডার বলা যাবে না।’

‘এরকম চার-পাঁচজন হলে কঠিন হয়ে যায়। তো আমরা টিম ম্যানেজমেন্টের সবাই রিসার্চ করেই সিদ্ধান্তটা নিয়েছি যাতে টিমের স্বার্থে হলেও যেন বেস্ট কম্বিনেশন হয়। তো এজন্যই। আর সে খারাপ করছে না। এবং টিমও ৬টা জিতেছে ওভারঅল ভালই চলছে’- বলেন মুশফিক।

ad

পাঠকের মতামত