253609

কুকুরের ওপর দিয়ে চলে গেল ট্রেন; তারপর? দেখুন লোমহর্ষক ভিডিও!

পশ্চিমবঙ্গের বাগিলা স্টেশনের সামনে রেললাইনের ওপর দিয়ে হেঁটে চলছিল লাল বর্ণের একটি কুকুর। এমন সময় পেছন দিয়ে প্রচণ্ড গতিতে ছুটে আসে একটি ট্রেন। স্টেশনের প্ল্যাটফর্মের লোকজন কুকুরটিকে ডাকছিল; কিন্তু কুকুরটি বুঝতে পারছিল না যে তাকে সরতে হবে। মুহূর্তেই ট্রেনটি কুকুরটির ওপর উঠে যায়। ভিডিওতে সেকেন্ডের ভগ্নাংশ সময়ে দেখা যায় কুকুরটি লাইনের মাঝে সমান্তরাল হয়ে শুয়ে পড়েছে। কিন্তু তারপর?

আশপাশে যেন ঝড় তুলে কয়েক সেকেন্ডে চলে যায় ট্রেনটি। প্ল্যাটফর্মে থাকা দুটি যুবক ছুটে আসেন কুকুরটির কাছে। না, কুকুরটি মারা যায়নি। কোনো বীভৎস দৃশ্যেরও অবতারণা হয়নি। রেল লাইনের মাঝ বরাবার শুয়ে পড়ায় সে বহাল তবিয়তেই আছে। শুধু নাকের ওপরের দিকটা একটু ছিলে গেছে। কিন্তু সমস্যা হয়েছে অন্য জায়গায়। বিশাল ট্রেনটি প্রচণ্ড গতিতে ওপর দিয়ে চলে যাওয়ায় প্রচণ্ড মানসিক ধাক্কা খেয়েছে কুকুরটি। অবস্থা এমন যে, সে নড়তে পর্যন্ত পারছে না!ঠিক তখনই দেখা যায় অসাধারণ মানবীয় এক ঘটনা। প্রচণ্ড ভয় পেয়ে যাওয়া কুকুরটিকে স্বাভাবিক করতে এগিয়ে আসেন দুই যুবক। তারা কুকুরটির মাথায় পানি ঢালতে থাকেন। একবার কুকুরটি উঠে দাঁড়ানোর চেষ্টা করে; আবার পরেক্ষণেই বসে পড়ে রেল লাইনে। ছেলেদুটি তখন কুকুরটির সারা শরীর পানি দিয়ে ভিজিয়ে দিতে লাগল। কিন্তু তার কোনো নড়চড় নেই।

একপর্যায়ে ছেলেরা কুকুরটিকে পাঁজাকোলে করে বাগিলা স্টেশনের প্ল্যাটফর্মের ওপর একটি সুরক্ষিত জায়গায় নিয়ে রাখে। তারপর চলল মাথায় পানি দেওয়া; গায়ে হাত বুলিয়ে শুশ্রুষা। আপাতত এটুকুই দেখা গেছে ভিডিওতে। পশ্চিমবঙ্গের হাওড়ার বাসিন্দা ঋদ্ধিমান কান্তি পৃথু। শুক্রবার রাতে ভিডিওটি পোস্ট করার পর সেটি সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেছে। অচেনা ওই দুটি যুবকের মহানুভবতায় ধন্য ধন্য করছেন সবাই। দেখুন সেই অসাধারণ মানবিক ভিডিও:

https://www.youtube.com/watch?v=rZwd23WR9vA

ad

পাঠকের মতামত