চিটাগং ভাইকিংস বনাম রাজশাহী কিংসের খেলাটি দেখুন (সরাসরি)
চট্টগ্রামে বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে চিটাগং ভাইকিংস আর রাজশাহী কিংস। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম।আগের ম্যাচে রংপুর রাইডার্সের কাছে বড় ব্যবধানে হেরেছে চিটাগং ভাইকিংস। তারপরও তারা পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে।এখন পর্যন্ত ৮ ম্যাচের মধ্যে মুশফিকের দল জিতেছে ৬টিই, হেরেছে ২টি। ১২ পয়েন্ট নিয়ে তারা এক নাম্বারে।অপরদিকে, বেশ পিছিয়ে আছে রাজশাহী কিংস। ৯ ম্যাচে ৪টি জিতেছে মেহেদী হাসান মিরাজের দল, হেরেছে ৫টিই। ৮ পয়েন্ট নিয়ে তারা তালিকার ছয় নাম্বারে।
https://www.youtube.com/watch?v=1iLiCQXXexk




