কারাগার থেকে মুক্ত হওয়ার পরদিনই বিএনপি নেতার মৃত্যু!
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি এহসানুল হক ফটিক না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে মারা যান এই নেতা।এহসানুল হক ফটিকের মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।প্রসঙ্গত, সদ্যসমাপ্ত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ধানের শীষের প্রার্থী ড. জালাল উদ্দিনের গ্রামের বাড়ি থেকে পুলিশ সভাপতি এহসানুল হক ফটিক ও সাধারণ সম্পাদক নুরুল হক জিতুসহ কয়েকজনকে আটক করেছিল।
দীর্ঘ একমাস কারাগারে থেকে অসুস্থ হয়ে জামিনে বের হওয়ার পরের দিন তিনি হাসপাতালে ভর্তি হন এবং এর একদিন পর তার মৃত্যু হলো।চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে এহসানুল হক ফটিকের বাবা মরহুম গোলাম মোর্শেদ ফারুকী এক সময় সংসদ সদস্য ছিলেন।




