253416

জালে দানবাকৃতির মাছ

ভারতের পশ্চিমবঙ্গে দীঘা সমুদ্রে শুক্রবার সকালে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে দানব আকৃতির এক মাছ। এদিন দীঘা মোহনার মার্কেটে মাছটি ২ লক্ষ ৩৯ হাজার ৭০০ রুপিতে বিক্রি হয়েছে। স্থানীয়রা জানান, মাছটি তেলিয়া ভোলা গোত্রের।শুক্রবার সকালে দীঘা মোহনার মার্কেটে মা রেনুকা ট্রেডার্স কাঁটার কাছে মাছটি ওজনের জন্য নিয়ে আসেন মৎস্যজীবীরা। মাছটির ওজন দাঁড়ায় প্রায় ৫০ কেজি। এরপর মাছওয়ালাদের কাছ থেকে মাছটি কিনতে ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়।

দীঘায় ঘুরতে আসা পর্যটকদের অনেকেই এমন দানব আকৃতির মাছের খবর পেয়ে মাছ বাজারে এসে ভিড় জমান মাছটি দেখতেও। ক্রেতাদের এত ভিড় দেখে শেষমেষ মাছটিকে তোলা হয় নিলামে। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাসিন্দা মাছ ব্যবসায়ী প্রেমানন্দ সেন নিলামে মাছটি কিনে নেন।এটি বিক্রি হয়েছে প্রতি কেজি ৪ হাজার ৭০০ রুপি দরে মোট ২ লক্ষ ৩৯ হাজার ৭০০ রুপির বিনিময়ে।প্রেমানন্দ সেন জানান, এই মাছটি হলো তেলিয়া ভোলা গোত্রের। বিশেষ কিছু কারনে এই মাছ অত্যন্ত মূল্যবান। মানুষের জীবনদায়ী বেশ কিছু ওষুধ তৈরিসহ একাধিক কাজে তেলিয়া ভোলা মাছের দেহাংশ ব্যবহার হয়। যে কারনে এর বাজারদর এতো বেশি।

দীঘা মোহনা মাছ বাজারের কাঁটা ব্যাবসায়ী মা রেনুকা ট্রেডার্স কাঁটার মালিক দেবাশিস জানা বলেন, মাছটি ৫০ কেজি ওজনের। এতো ওজনের মাছ সচারাচার দেখা যায় না। ভাগ্যের জোরেই আজ মৎস্যজীবিদের জালে ধরা পড়েছে মাছটি। এই বিশাল সাইজের মাছটি কেটে টুকরো টুকরো করে বিক্রি করতে না চাওয়ার কারনেই মাছটিকে নিলামে তোলা হয়।

ad

পাঠকের মতামত