আবারো বিয়ে করেছেন আসিফ আকবর? (ভিডিও)
বিনোদন ডেস্ক ।। আবারো বিয়ে করলেন শিল্পী আসিফ আকবর। কথাটি শুনে হয়তো অবাক হচ্ছেন। আবাক হবারই কথা কেননা স্ত্রী সন্তান নিয়ে বেশ ভালোই কাটছে তার সংসার। এর মাঝে আবার বিয়ে! চিত্রনায়িকা আরশি হোসাইনের গলায় মালা পরালেন আসিফ। তাও আবার নায়িকার পরিবারের অমতে। বিয়ে করছেন ঠিকই, তবে নতুন গান ‘মন হয়ে যায় ভালো’র জন্য।
গানটির কথা লিখেছেন প্রদীপ সাহা। সুর করেছেন অভি আকাশ। সংগীতায়োজনে মুশফিক লিটু। আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন আরেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী। বৃহস্পতিবার প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক থেকে আসিফ-ডলির নতুন এই গানের ভিডিও ইউটিউবে প্রকাশ হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন সৈকত নাসির।




