253029

যা দেখে চমকে উঠছে সবাই

জঙ্গলের মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে একটি বাঘ। আর তাকে একের পর এক কোপ মেরে চলেছে এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই মর্মান্তিক ছবি, যা দেখে চমকে উঠছেন প্রায় সকলেই। প্রতিবাদে গর্জে উঠেছেন পশুপ্রেমীরা।গত বছর অক্টোবর মাসে ভিয়েতনামের চোরাশিকারির একটি দলকে আটক করে সেখানকার পুলিশ। সূত্রের খবর, সেই চোরাশিকারি দলেরই কারও মোবাইলে ছিল এই রক্তাক্ত বাঘের ছবি।যেখানে দেখা গিয়েছে বাঘের উপর উঠে বসে রয়েছে এক ব্যক্তি। আর বাঘকে ক্রমাগত একটি ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে চলেছে সে।

ফেসবুকে ছবিটি পোস্ট করেছে বন্যপ্রাণী রক্ষাকারী সংস্থা ‘ফ্রিল্যান্ড’। বিদ্যুতের গতিতে সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ যা দেখে তাজ্জব হয়ে যাচ্ছেন সকলেই।ফেসবুক পোস্ট জানানো হয়েছে যে, ২০১৮ সালের অক্টোবর মাসে চোরাশিকারের মালপত্র নিয়ে পালানোর সময় চোরাশিকারীদের এই দলটিকে পাকড়াও করে সেখানকার পুলিশ। তাদের গাড়ি থেকে একটি পূর্ণবয়স্ক বাঘের কঙ্কালও উদ্ধার করা হয়।তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তাইল্যান্ড, ভিয়েতনাম, মালওয়েশিয়ার মতো চারটি দেশে মূলত চোরাশিকার করত ওই দলটি।

পুলিশের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, বাঘের হাড় থেকে একটি বিশেষ পানীয় তৈরি হয়। ওই পানীয়টির ভিয়েতনামে ব্যাপক চাহিদাও রয়েছে৷ এই দেশে পূর্ণবয়স্ক ব্যক্তিরা সাধারণত ওই পানীয় খান। তাই বারবার চোরাশিকারিরা বাঘকেই টার্গেট করে। সূত্র: ইন্টারনেট

ad

পাঠকের মতামত