252941

‘জীবন্ত কঙ্কাল’ হাঁটছে নৌকার ডেকে! (ভিডিও)

নিউজ ডেস্ক।। সমুদ্র থেকে উঠে এসেছে একটি ‘জীবন্ত কঙ্কাল। হরদম হেঁটে বেড়াচ্ছে সেটি। দেখলে রীতিমতো শিউরে উঠবে দুর্বল চিত্তের মানুষেরা। শিরোনাম দেখে অবাক হওয়ার মতো কিছু নেই। কারণ, কঙ্কালটি মানুষের নয়। জলজ উদ্ভিদ জড়ানো কোনো প্রাণীর। সামাজিক ভিডিও মাধ্যম ইউটিউবে ‘ভাইরাল প্রেস’নামে একটি চ্যানেল সম্প্রতি প্রকাশ্যে এনেছে সেটি। ভিডিওতে দেখা যায়, অদ্ভুত এই প্রাণী মৎসজীবীদের নৌকার ডেকের গায়ে জলজ উদ্ভিদ জড়ানো অবস্থায় হেঁটে বেড়াচ্ছে। তার দেহের গঠন অনেকটা কাঁকড়ার মতো।

ভারতের গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেখতে কঙ্কালের মতো মনে হলেও এটি আসলে কঙ্কাল নয়। থাইল্যান্ডের ফ্যাং নগা অঞ্চলের কোহ ইয়াও নোই দ্বীপের কাছে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে অদ্ভুত প্রাণীটি। আর এটি দেখতে অনেকটা কঙ্কালের মতো। তবে সেটি জীবন্ত। অনেকটা কাঁকড়ার মতো দেখতে প্রাণীটিকে ‘ক্যামোফ্লাজ’ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এখন পর্যন্ত এই প্রাণীর পরিচয় জানা যায়নি। তবে এটিকে চেনার চেষ্টা করছেন সামুদ্রিক জীব বিজ্ঞানীরা।

ad

পাঠকের মতামত