এক গরুর পাঁচ পা!
গরুর চার পা। এটা নতুন করে কিছুই বলার নেই। ছোটবেলা থেকেই প্রত্যেকে তাই শেখে। স্কুলে পড়ার সময় রচনাও সবাই তাই লিখে। গরুর দুটি কান, দুটি শিং এবং চারটে পা। কিন্তু বাস্তবে এবার দেখা মিলল পাঁচ পা বিশিষ্ট গরু।পাঁচ পা বিশিষ্ট এই গরুর দেখা মিলেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে, সুন্দরবন সংলগ্ন দক্ষিণ জনপদের জেলা সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙা-রায়টা গ্রামে।ওই গরুটির মোট পাঁচটি পা। তার পাঁচ নম্বর পা-টি উৎপত্তি হয়েছে ডান পাশের পেটের উপর মেরুদণ্ড থেকে।
একটি পার্কের মধ্যে গাছের সঙ্গে পাঁচ পা গরুটি বেঁধে রাখা রয়েছে। পার্কের মালিকের স্ত্রী বিউটি জানিয়েছেন, গরুটির পাঁচ পা হওয়ার কারণে তারা কিনে এনে পার্কে রেখেছেন। পার্কে দশনার্থীদের চমকে দেওয়ার জন্য যথেষ্ট। তাই গরুটি পার্কের মিনি চিড়িয়াখানায় স্থান পেয়েছে। বিষয়টি দর্শনার্থীদের কাছে অবাক করার মতোই। বেশিরভাগ দশনার্থীই গরুটিকে দেখে তাজ্জব হয়ে গিয়েছেন। ক্যামেরায় সেই ছবি তুলেও রেখেছেন অনেকেই। বিরলতম এই ঘটনা এখন হয়ে উঠেছে টক অফ দ্য টাউন।চার পায়ের পরিবর্তে গরুটির পাঁচ পা অবাক করেছে পশু চিকিৎসকদেরও। তারা এর কারণ খুঁজে বের করার চেষ্টা করছে।সূত্র: সংবাদ প্রতিদিন




