শাকিবের শাহেনশাগিরি (ভিডিও)
বিনোদন প্রতিবেদক: আগামী ১৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের সুপার স্টার শাকিব খানের ‘শাহেনশাহ’ ছবিটি। ইতোমধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে। ছবি মুক্তিকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় ‘শাহেনশাহ’র টিজার প্রকাশ করা হয়।টিজার প্রকাশের কয়েক মিনিটের মাঝেই ফেসবুকে ছড়িয়ে পড়ে শাকিবের শাহেনশাগিরি। পুরো টিজার জুড়েই বেশ মার মুখো ছিলেন শাকিব। সাথে ছিলেন কিছু রোমান্টিকতাও।গত ২৩ অক্টোবররে এফডিসিতে শুরু হয় ‘শাহেনশাহ’ শুটিং। এরপর ঢাকা ও ঢাকার আশেপাশে টানা শুটিংয়ের ফলে দ্রুত শেষ হয় ছবির কাজ। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও নবাগতা রোদেলা জান্নাত।
লায়লা ও প্রিয়া চরিত্রে দেখা যাবে ছবির দুই নায়িকাকে। এই লায়লা আর প্রিয়ার সম্পর্কের রসায়ন নিয়েই ‘শাহেনশাহ’ মন ভরাবে দর্শকদের। এমনটিই আশা করছেন পরিচালক।ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। শাহেনশাহ’র ডিজিটাল কনটেন্ট পার্টনার হিসেবে রয়েছে লাইভ টেকনোলজিস।




