252700

তৃতীয় পর্ব শেষ, কোন দলের কত পয়েন্ট?

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেটের আসর। এছাড়া বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় সেরা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টও বলা হয়ে থাকে।বিশ্বের সেরা ধনী ফ্রাঞ্চাইজি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরেই বিপিএলের অবস্থান।দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে নতুন আশা প্রতি বছরই বিপিএলের যাত্রা শুরু হয়। বিপিএল ষষ্ঠ আসরও সেভাবেই শুরু হয়েছে। ইতোমধ্যে টুর্নামেন্টের তৃতীয় পর্ব শেষ। একদিন বিরতি দিয়ে আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হবে চিটাগাং পর্ব।

চলুন দেখে নেয়া যাক, তৃতীয় পর্ব শেষে ফ্র্যাঞ্চাইজি দলগুলোর পয়েন্ট তালিকা- এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৬টি জয় ও ১টি ম্যাচে হেরে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে মুশফিকের চিটাগং ভাইকিংস। ঢাকা ডাইনামাইটস ৮ ম্যাচ খেলে ৫টি জয় ও ৩টি ম্যাচে হেরে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সাকিবের দল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮ ম্যাচ খেলে ৫টি জয় ও ৩টি ম্যাচে হেরে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। রংপুর রাইডার্স ৮ ম্যাচ খেলে ৪টি জয় ও ৪টি ম্যাচে হেরে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে।

রাজশাহী কিংস ৮ ম্যাচ খেলে ৪টি জয় ও ৪টি ম্যাচে হেরে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে। রংপুর রাইডার্সের থেকে কারেন্ট রান রেটে পিছিয়ে থাকায় মিরাজের দল পঞ্চম অবস্থানে রয়েছে। খুলনা টাইটান্স ৯ ম্যাচ খেলে ২টি জয় ও ৭টি ম্যাচে হেরে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে মাহমুদুল্লাহর খুলনা টাইটানস। সিলেট সিক্সার্স ৮ ম্যাচ খেলে ২টি জয় ও ৬টি ম্যাচে হেরে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে।

ad

পাঠকের মতামত