টাকার পাহাড়!
চীনের জিয়াংসি প্রদেশের নাংচাং শহরের এক ইস্পাত কোম্পানি টাকার পাহাড় গড়েছে। নববর্ষ সামনে রেখে তারা এ উদ্যোগ নিয়েছে বলে জানায়।ওই কোম্পানির ৫ হাজার কর্মীকে বোনাস দিতে ৩০ কোটি ইউয়ান (প্রায় ৩৭০ কোটি টাকা) দিয়ে গড়া হয়েছে এ টাকার পাহাড়। তবে কর্মীদের বোনাস দিতে নোটের পাহাড় গড়ার ঘটনা এটিই হয়তো প্রথম।ওই কোম্পানির ৫ হাজার কর্মীর প্রত্যেকে বোনাস হিসেবে পাবেন ৬০ হাজার ইউয়ান।ওই কোম্পানির এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, বোনাসের এত টাকা কীভাবে পুরোটা খরচ করব, তাই ভাবছি।এর আগে গত বছর একটি চীনা কোম্পানি তার কর্মীদের একটি গেম শোতে অংশ নিতে বলে। এর পর একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে তাদের যত খুশি টাকা তুলে নিতে বলা হয়।




