252737

সড়কে থামছে না মৃত্যুর মিছিল, আজও নিহত স্কুল শিক্ষক

লক্ষ্মীপুরে সড়কে থামছেই না মৃত্যুর মিছিল গত কাল একই পরিবারের ৬ জন সহ ৭ জন নিহতের পরই আজ দুপুরে সড়ক দুঘটনায় নিহত হয়েছেন এক স্কুল শিক্ষক।বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে শহরের দক্ষিণ তেমুহনীতে পিকআপ ভ্যানের ধাক্কায় মিজানুর রহমান রুবেল নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ টুমচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। লক্ষ্মীপুর শহরের ১২ নং ওয়াড লাহারকান্দির মোল্লা বাড়ির দীন মোহাম্মদ মোল্লার ছোট ছেলে মিজানুর রহমান রুবেল। পুলিশ লাশটি উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাটিয়েছে।

ad

পাঠকের মতামত