252829

শাহেনশাহ লুকে শাকিব

বিনোদন প্রতিবেদক: আগামী ১৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের সুপার স্টার শাকিব খানের ‘শাহেনশাহ’ ছবিটি। ইতোমধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে। ছবি মুক্তিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ‘শাহেনশাহ’ লুকে শাকিব খানের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন নির্মাতা রনি।ছবিটি পোস্ট করে ক্যাশনে নির্মাতা লিখেন, ইনশাআল্লাহ আগামীকাল বিকেল ৫ টায় ‘শাহেনশাহ’ র প্রথম ধামাকা।গত ২৩ অক্টোবররে এফডিসিতে শুরু হয় ‘শাহেনশাহ’ শুটিং। এরপর ঢাকা ও ঢাকার আশেপাশে টানা শুটিংয়ের ফলে দ্রুত শেষ হয় ছবির কাজ। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও নবাগতা রোদেলা জান্নাত।

লায়লা ও প্রিয়া চরিত্রে দেখা যাবে ছবির দুই নায়িকাকে। এই লায়লা আর প্রিয়ার সম্পর্কের রসায়ন নিয়েই ‘শাহেনশাহ’ মন ভরাবে দর্শকদের। এমনটিই আশা করছেন পরিচালক।ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। শাহেনশাহ’র ডিজিটাল কনটেন্ট পার্টনার হিসেবে রয়েছে লাইভ টেকনোলজিস।

ad

পাঠকের মতামত