নির্বাচনে লড়বেন মাধুরী!
কিছু দিন আগে বলি তারকারা দল বেঁধে সৌজন্য সাক্ষাৎ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। আর সে ছবি সোশ্যাল মিডিয়ায়তে আসার পর থেকেই শুরু হয় নানা আলোচনা। আসন্ন লোকসভা নির্বাচনে বলি তারকাদের রাজনৈতিক মঞ্চে দেখতে পাওয়ার যাবে এমনটাই মনে করছিলেন অনেকেই।কিছু দিন আগে শোনা গিয়েছিল, কংগ্রেসের টিকিটে নির্বাচনে লড়াই করবেন করিনা কপূর খান। কিন্তু পরে আবার করিনা কপূর সাফ জানিয়ে দিয়েছিলেন যে রাজনীতিতে তার কোন আগ্রহ নেই। কারিনার গুঞ্জন শেষ হতে না হতেই এ বার শোনা যাচ্ছে মাধুরী দীক্ষিতের নাম।
রাজনৈতিক মঞ্চে পা রাখবেন নায়িকা? সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি এ প্রশ্ন করা হয় মাধুরীকে। তিনি হাসতে হাসতে পাল্টা প্রশ্ন করেন, ‘প্রথমে আমাকে বলুন, এই খবরের সূত্র কী?’রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে এখনো পরিষ্কার করে কিছুই জানাননি মাধুরী।




