252564

ভূমি সার্ভেয়ার ঘুষের টাকাসহ দুদকের জালে

নিউজ ডেস্ক।। কিশোরগঞ্জের সহকারি কমিশনারের (এসি ল্যান্ড) অফিসে ঘুষের টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে ধরা পড়েছেন ভূমি সার্ভেয়ার মো. গিয়াসউদ্দিন। আজ বুধবার দুদক পরিচালিত একটি অভিযানে আটক হন তিনি। এসি ল্যান্ড অফিস ও দুদক সূত্রে জানা গেছে, সকালে ময়মনসিংহ দুদকের সমম্বিত অঞ্চলের পরিচালক মো. কামরুল আহসানের নেতৃত্বে একটি দল অভিযানে নামেন। দুর্নীতি বিরোধী অভিযানে কিশোরগঞ্জের সহকারি কমিশনারে অফিসে দুদক অভিযান চালায়। এ সময় ঘুষের ১০ হাজার টাকাসহ হাতেনাতে ধরা পড়েন ভূমি সার্ভেয়ার মো. গিয়াসউদ্দিনকে।

পরে দুদক কর্মকর্তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘুষ নেওয়ার কথা স্বীকার করেন গিয়াসউদ্দিন। এরপর দুপুর ১২টার দিকে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়। এর আগে গোপন সংবাদের মাধ্যমে ঘুষ লেনদেনের খবর পায় দুদক। দুদক জানতে পারে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডের বাসিন্দা প্রবাসী আবুল হেকিমের ভূমি সংক্রান্ত একটি মামলার বিষয়ে ভূমি অফিসের সার্ভেয়ারসহ কয়েকজন ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এর পর ভূমি অফিসে অভিযান চালায় দুদক।

ভূমি সার্ভেয়ার মো. গিয়াসউদ্দিনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে এনে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে দুদক। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তরের মাধ্যমে বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়।

ad

পাঠকের মতামত