252361

ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা ভূমি কর্মকর্তা

কিশোরগঞ্জ সদর উপজেলার ভূমি অফিসের এক সার্ভেয়ার ঘুষের টাকাসহ হাতেনাতে আটক হয়েছেন। বুধবার দুপুরে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় তাকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।ওই সার্ভেয়ারের নাম মো. গিয়াস উদ্দিন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।দুদক ময়মনসিংহ সমন্বিত কার্যালয়ের পরিচালক কামরুল আহসানের নেতৃত্বে দুদকের একটি দল বুধবার ভূমি অফিসে অভিযানে যায়। গিয়ে দেখেন জমি খারিজের প্রতিবেদন দেয়ার বিনিময়ে শহরের ইটালী ভবনের মালিক শাহ আব্দুল হাকিমের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নিচ্ছেন ভূমি অফিসের সার্ভেয়ার গিয়াস উদ্দিন। এসময় তাকে হাতেনাতে আটক করা হয়।

দুদক সূত্র জানায়, গিয়াস উদ্দিন আগেও ঘুষ নিয়ে কাজ করতেন। আবদুল হাকিমের কাছ থেকে ঘুষ দাবির বিষয়টি আগেই জানতে পারে দুদক। পরে বুধবার দুপুরে টাকা লেনদেনের সময় সেখানে ওৎ পেতে থাকা দুদকের একটি দল তাকে হাতেনাতে আটক করে।

ad

পাঠকের মতামত