প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফেরদৌস আহমেদ ও শাহ আলী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ফেরদৌস আহমেদ খান ও ব্যারিস্টার শাহ আলী ফরহাদ। ফেরদৌস আহমেদ খান সচিব এবং ব্যারিস্টার শাহ আলী ফরহাদ উপসচিব পদমর্যাদা পাবেন।বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার প্রজ্ঞাপনে সই করেন।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়।




