২৮ ফেব্রুয়ারি ডিএনসিসি নির্বাচন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের শূন্য পদে নির্বাচন ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে এক বৈঠক শেষে এ তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।তিনি জানান, উত্তর সিটির উপ-নির্বাচন এবং ১৮টি করে উত্তর ও দক্ষিণের ৩৬ সাধারণ নির্বাচন হবে। মেয়র পদে শূন্য আসনে উপ-নির্বাচন হবে ২৮ ফেব্রুয়ারি। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ জানুয়ারি, বাছাই ২ ও প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি।
এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ক’দিন আগেই দেশে একটি বড় নির্বাচন হয়ে গেল। সেখানে আপনাদের কিছু বাস্তব অভিজ্ঞতা হয়েছে। আর সেখানে কাজ করতে গিয়ে যেসব জায়গায় ঘাটতি আছে বলে মনে হয়েছে সেগুলো এই প্রশিক্ষণ থেকে পূরণের চেষ্টা করতে হবে।এদিকে ২০১৫ সালের ২৮ এপ্রিল ডিএনসিসি নির্বাচন হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী আনিসুল হক বিজয়ী হন। এর মাত্র আড়াই বছরের মাথায় গত ৩০ নভেম্বর আনিসুল হক লন্ডনের একটি হাসপাতালে মারা যান।




