সৈয়দ আশরাফের শূন্য আসনে ভোটের তারিখ নির্ধারণ
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া কিশোরগঞ্জ-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। আগামী ৩১ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।মঙ্গলবার বিকেল ৩টায় নির্বাচন ভবনে অনুষ্ঠিত ৪৩তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেয় ইসি। বৈঠকের পর ইসি সচিব হেলালুদ্দিন আহমদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
সৈয়দ আশরাফের শূন্য আসনটির নির্বাচন নিয়ে গত ১৪ জানুয়ারিও কমিশন বৈঠক হয়েছিল। কিন্তু সেদিন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন।গত ৩ জানুয়ারি থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ আশরাফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।




