251999

রাজশাহী কিংসে যোগ দিলেন ক্যারিবীয় হার্ডহিটার

স্পোর্টস ডেস্ক: একের পর এক বিস্ময় উপহার দিয়ে চলেছে রাজশাহী কিংস। তারুণ্যনির্ভর আনকোরা দল নিয়েও শক্তিশালী দলকে ধরাশায়ী করছেন মিরাজ বাহিনী। তবে টপঅর্ডারের সমস্যা কাটছে না। সেটি সমাধানে ক্যারিবীয় হার্ডহিটার জনসন চার্লসকে উড়িয়ে আনলেন কিংসরা।এসে এসেই দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন চার্লস। গেল বিপিএলের প্লে-অফে রংপুর রাইডার্সের হয়ে অবিশ্বাস্য সেঞ্চুরি করেন তিনি।রাজশাহীর সহকারি কোচ মিজানুর রহমান বাবুল বলেন, শুরু থেকেই টপঅর্ডারে আমাদের কম্বিনেশন হচ্ছে না। আশা করি, এবার ঠিক হয়ে যাবে। আমাদের দলে চার্লস যোগ দিয়েছেন। প্রকট সমস্যাটা হয়তো এখন আমরা কাটিয়ে উঠতে পারব।

টপঅর্ডারের সমস্যা মেটাতে মেহেদি হাসান মিরাজকে ওপেনিংয়ে ও ওয়ানডাউনে প্রমোশন দিয়েছে রাজশাহী। সৌম্য সরকারকেও ব্যবহার করেছে। তবে দীর্ঘমেয়াদে সমাধান আসেনি।তিনি যোগ করেন, আমাদের টপঅর্ডারে কম্বিনেশন হচ্ছিল না। তাই চার্লসকে আমরা নিয়ে এসেছি। প্রথম পাওয়ার প্লে’টা ব্যবহার করতে পারলে আমরা খুব ভালো করব। আমাদের বোলিং লাইনআপ শক্তিশালী। বোলাররা খুব ভালো করছে। সেক্ষেত্রে বড় সংগ্রহ দাঁড় করাতে পারলে ভালো করব।

ad

পাঠকের মতামত