পরকীয়া শাস্তি, স্বামীর যৌনাঙ্গ কাটলেন স্ত্রী!
স্বামী পরকীয়া করছেন সন্দেহ করতেন স্ত্রী। এই নিয়ে অশান্তি লেগেই থাকত দম্পতির মধ্যে। তার জেরে চরম পদক্ষেপ করলেন স্ত্রী। সন্দেহের বশে স্বামীর যৌনাঙ্গই কেটে ফেললেন তিনি। ঘটনাটি ঘটেছে রবিবার ভারতের উড়িষ্যার ওড়িশার নবরংপুর জেলার উদয়পুর গ্রামে।প্রতিবেশীরা জানিয়েছেন গভীর রাতে তারা সদাশিব নামে ওই ব্যক্তির গোঙানি শুনতে পান।সেটা শুনেই ছুটে যান সদাশিব ও গঙ্গেইয়ের বাড়িতে। সেখানে গিয়ে তারা দেখেন ধারালো ছুরি দিয়ে স্বামীর যৌনাঙ্গ কেটে ফেলেছেন গঙ্গেই। রক্তাক্ত অবস্থায় সদাশিবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশীরাই। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি।
খবরটি জানার পরেই গঙ্গেইকে আটক করেছে পুলিস। তদন্তকারী আধিকারিক জানিয়েছেন সদাশিব তামিলনাড়ুতে কাজ করেন। তিনমাস অন্তর তিনি গ্রামের বাড়িতে আসেন। এই নিয়ে সন্দেহ শুরু হয়।




