251769

এয়ারপোর্ট নাকি মৃত্যু কূপ? ভয়ঙ্কর জেনেও পর্যটকরা কি মজা পান সেখানে গিয়ে, দেখুন ভিডিওতে….

পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এয়ারপোর্টের কথা বলব আজ। আপনি হয়ত ভাবতে পারেন, বছরে হয়ত একবারও বাইরে যাওয়া হয় না, আদার ব্যাপারী হয়ে এয়ারপোর্টের খবর নিয়ে কাজ কি! কিন্তু না! এটা আমাদের প্রতিবেশী একটা দেশেরই এয়ারপোর্ট এটা আর আপনি যদি বেড়াতে ভালবাসেন, তাহলে খুবই সম্ভব যে আপনাকে সেই ভয়ঙ্কর জায়গাটিতে এক দুবার হলেও যেতে হবে।
পারো এয়ারপোর্ট ভুটানের চারটার এয়ারপোর্টের মাঝে একটা। এটা আসলে ভুটানের একমাত্র আন্তর্জাতিক এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা তৈরি হয়েছে বিশাল বিশাল সব পর্বত শৃঙ্গের মাঝে ছোট্ট একটা সমতল ভূমিতে। এই জায়গাটি এতটাই ভয়ানক, সারা পৃথিবীতে মাত্র আটজন পাইলট আছেন যারা এখানে নামতে পারেন।

একে তো জায়গাটি চারপাশে পর্বত দিয়ে ঘেরা, তার উপরে আবার বিমান যখন মাটি স্পর্শ করবে, তখনই তাকে চলন্ত অবস্থাতেই দিক পরিবর্তন করতে হবে গতি কমিয়ে নিয়ে আসার জন্য। কারণ সোজা চলতে থাকলে সেটা গিয়ে পড়বে পাশের খাদটায়!

ভুটানের অফিশিয়াল এয়ারলাইন্স এর নাম ড্রুক এয়ার, এবং ঢাকা থেকে সেখানে যেতে হলে আপনাকে এই এয়ারপোর্ট দিয়েই যেতে হবে। এরকম একটা এয়ারপোর্টে ল্যান্ড করতে গেলে যে কারোই হার্ট এর অবস্থা খারাপ হয়ে যাবে সন্দেহ নেই। সুতরাং ভুটান যখন যাবার পরিকল্পনা করবেন, তখন এটা মাথায় রেখেই করবেন, কারণ হঠাৎ করে যদি আপনি দেখতে পান আপনার বিমান পাথরের মত টুপ করে একটা ছোট্ট রানওয়েতে খসে পড়ছে, সেই দৃশ্য আপনাকে বিভিন্ন রকম শারীরিক সমস্যা ফেলতে পারে!

ad

পাঠকের মতামত