ভালবাসার প্রমাণ দিতে স্ত্রীকে ঘারে নিয়ে কেমন খেলা খেলছেন স্বামীরা! দেখুন ভিডিওতে
ডেস্ক রিপোর্ট।। স্ত্রীকে কতটা ভালোবাসেন? এমন জিজ্ঞাসা স্ত্রীদের থাকেই। আর এ জিজ্ঞাসার জবাবে আপনি কত কিনা করতে চেয়েছেন। বউকে কতটা ভালোবাসেন তা প্রমাণ করতে আর সারাজীবন আপনাকে ভাবতে হবে না। প্রমাণ করার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। তবে তা করতে গেলে ঘাড়ে করে বহন করতে হবে আপনার স্ত্রীকে।সম্প্রতি ফিনল্যান্ডে অনুষ্ঠিত হয়ে গেল এমনই এক প্রতিযোগিতা। প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘ওয়াইফ ক্যারিং চ্যাম্পিয়নশিপ’।
এই প্রতিযোগিতায় স্ত্রীকে ঘাড়ে নিয়ে বিভিন্ন বিভাগে মজাদার খেলায় অংশগ্রহণ করতে হবে আপনাকে। জিতলে পাবেন আকর্ষণীয় পুরস্কার। তার পাশাপাশি আপনার স্ত্রীকে মনের কতখানি গভীর থেকে ভালোবাসেন তাও প্রমাণ হয়ে যাবে একেবারে হাতেনাতে। প্রতিযোগিতায় জেতার মাদকতায় দম্পতির মধ্যে তৈরি হবে নতুন এক অটুট বন্ধন। তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কিছু নিয়ম রয়েছে।আপনি যাকে বহন করবেন তাকে অবশ্যই হতে হবে আপনার স্ত্রী বা আপনার প্রতিবেশীর স্ত্রী। বয়স হতে হবে ১৭ বছরের বেশি এবং ওজন হতে হবে ন্যূনতম ৪৯ কেজি।




