ফেসবুক-ব্যানারে মাশরাফির নাম-ছবি ব্যবহারে সতর্কবার্তা
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নাম ও ছবি ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফির নাম নাম ও ছবি ব্যবহার করে ভূয়া আইডি চালানো হচ্ছে। এছাড়া ব্যানার-ফেস্টুন তৈরি করে বিভিন্ন ধরনের বক্তব্য মাশরাফির বলে চালানো হচ্ছে। এর থেকে বিরত থাকার জন্য সবাইকে নড়াইল জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।মঙ্গলবার জেলা আওয়ামী লীগের তথ্য প্রযুক্ত সেলের পরিচালক ও জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার খশরুল আলম পলাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার নাম ও ছবি ব্যবহার করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভূয়া আইডি চালানো হচ্ছে, যার সঙ্গে সংসদ সদস্যের কোনো সংশ্লিষ্টতা নেই। বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফেসবুক আইডি থেকে সংসদ সদসস্যের বরাত দিয়ে বিভিন্ন বক্তব্য প্রকাশ করা হচ্ছে।এছাড়া বিভিন্ন ব্যানার-ফেস্টুনে বিনা অনুমতিতে সংসদ সদস্যে নাম ও ছবি ব্যবহার করা হচ্ছে যা সংসদ সদস্য, সরকার তথা বাংলাদেশ আওয়ামীলীগের জন্য উদ্বেগজনক বা আইনের পরিপন্থি।
বিজ্ঞপ্তি প্রকাশের সাত (৭) দিনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংসদ সদস্যে নাম নাম ও ছবি ব্যবহার করে ভূয়া আইডি নিস্ক্রিয় বা সংশোধন করা জন্য বলা হয়েছে।বিজ্ঞপ্তিতে অনুমতি ব্যতিত কোনো প্রচার মাধ্যমে তার ছবি বা বরাত দিয়ে কোনো মন্তব্য প্রচার না করতে অনুরোধ জানানো হয়। এরপরও কেউ এই ধরনের কার্যকলাপে লিপ্ত থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।




