আর্জেন্টাইন ফুটবলারসহ বিমান নিখোঁজ
স্পোর্টস ডেস্ক: সোমবার রাতে ফ্রান্স থেকে ইংল্যান্ডগামী একটি ছোট বিমান নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে ফরাসি পুলিশ। আর বিমানটিতে আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালা উপস্থিত ছিলেন।ফরাসি পুলিশের তথ্য অনুসারে ফ্রান্সে শহরের নান্তে থেকে ইংল্যান্ডের কার্ডিফ সিটির উদ্দেশ্যে পিপার মালিবো নামে বিমান ছেড়ে যায়। বিমানে যাত্রী ছিলেন মাত্র দুইজন।বিমানটি ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিচ্ছিন্ন হওয়ার সময় বিমানটি দুই হাজার তিনশো ফিট উচ্চতায় ছিল। তবে এখন পর্যন্ত নিখোঁজ বিমানের খোজ পাওয়া যায়নি।
২৮ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার সালা, যাকে ফ্রেঞ্চ ক্লাব নান্তের কাছ থেকে ১৫ মিলিয়ন ইউরোতে শনিবার নিজেদের দলে ভিড়িয়েছে কার্ডিফ সিটি।আশঙ্কা করা হচ্ছে, আর্জেন্টাইন স্ট্রাইকার সালা সম্ভবত ওই বিমান দুর্ঘটনায় মারা গেছেন। তবে তার ক্লাব বা স্থানীয় পুলিশ এখনও এই ব্যাপারে নিশ্চিত হতে পারেনি।




