251736

ভাল্লাগে, খুশিতে, ঠ্যালায়, ঘোরতে ভিডিওতে মোনালিসা

সামাজিক যোগাযোগ মাধ্যম এখন ভাসছে টিকটক জ্বরে। সাধারণ মানুষ থেকে তারকারা সবাই টিকটক ভিডিও নিয়ে হাজির হচ্ছে। আর এই ট্রেন্ডের মধ্যেই ভাইরাল হয়েছে ‘খুশিতে, ঠ্যালায়, ঘোরতে’ নামের একটি ভিডিও। সেই ভিডিওতে এবার টিকটক নিয়ে হাজির হলেন জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা।সোমবার মোনালিসা একই বিষয়ে টিকটক ভিডিও পোস্ট করেছেন। তাতে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ভাল্লাগে, খুশির ঠ্যালায়, ঘোরতে…’। ভিডিওটি পেয়ে মোনালিসা ভক্তরা মুগ্ধ।

প্রসঙ্গত, ‘এই মনে করেন ভালো লাগে, খুশিতে, ঠ্যালায়, ঘোরতে’ বাক্যটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনের অংশ। ২০১৪ সালের জাতীয় নির্বাচনের সময় রাজধানীর দনিয়া এলাকার একটি ভোটকেন্দ্র থেকে সংবাদ সংগ্রহ করছিলেন প্রতিবেদক। ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা নারীরা জানান, তারা ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পরও কেন দাঁড়িয়ে আছেন তারা, এমন প্রশ্নে নারীদের একজন জানান, ভালো লাগছে। আরেকজন জানান, এই মনে করেন, খুশির ঠ্যালায়, ঘোরতে।মোনালিসা বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানকার কসমেটিকস ও বিউটি প্রোডাক্ট সরবরাহকারী প্রতিষ্ঠান সেফোরার বিউটি অ্যাডভাইজার হিসেবে কর্মরত আছেন তিনি।

https://www.youtube.com/watch?v=JgmkhB1KxHI

ad

পাঠকের মতামত