251611

ধর্ষণের পর ৫১০ টাকা ধরিয়ে দিলো ফুপা

শ্রীমঙ্গলের বিলাসেরপার এলাকায় আপন ফুপার বিরুদ্ধে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের পর শিশুটিকে ৫১০ টাকা হাতে দিয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি দেয় অভিযুক্ত কুদরত মিয়া। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।গত ১৪ জানুয়ারি ঘটনাটি ঘটলেও লোকলজ্জার ভয়ে পরিবার থেকে কাউকে কিছু বলা হয়নি। তবে সর্বশেষ রোববার (২০ জানুয়ারি) শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের পর বিষয়টি জানাজানি হয়।

জানা গেছে, ওইদিন সন্ধ্যায় বিলাসের পার গ্রামের ৯ বছরের ওই শিশুটিকে সমবয়সী ফুপাতো ভাই নিয়ে যায় তাদের সঙ্গে রাতে থাকার জন্য। ফুপাতো ভাই-বোনদের সঙ্গে রাতে এক বিছানায় ঘুমায় শিশুটি। মধ্যরাতে ফুপা কুদরত মিয়া শিশুটিকে ঘুম থেকে তুলে ঘরের মেঝেতে ধর্ষণ করে। কুদরতের স্ত্রী ওই রাতে বাড়িতে ছিলেন না।পরে ধর্ষিত শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মাকে ঘটনাটি জানায়। পরে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পলাশ রায় জানান, শিশুটিকে মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্ট এলে সংশ্লিষ্ট থানায় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হবে।এদিকে ঘটনার পর অভিযুক্ত মো. কুদরত মিয়া পালিয়ে যায়।বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় ২০ জানুয়ারি একটি মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কুদরত মিয়াকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

ad

পাঠকের মতামত