বিয়ের অনুষ্ঠানের জন্য নেচে সোশ্যাল মিডিয়ার ঝড় তুললেন সারা (ভিডিও)
রুপালী পর্দায় তার নাচ দেখেছেন সিনেপ্রেমীরা। এবার অফস্ক্রিনে নেচে সাড়া জাগিয়েছেন সারা আলি খান। আর সেই নাচ ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়ে পড়ল নেট জগতে।সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানের জন্য নাচ প্র্যাকটিস করছিলেন সারা।’বিষআতমা’ নামের পুরনো একটি বলি ছবির হিট গান ‘সাথ সামান্দার পার হোকে’ এর সঙ্গে নাচের রিহার্সাল করছিলেন এই নবাগত নায়িকা। তাকে সঙ্গ দিচ্ছিলেন একজন নৃত্যশিল্পী।আর সারার সেই নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় পছন্দের তালিকার শীর্ষে। দেখুন অফস্ক্রিনে সারার নাচের সেই ভিডিও-
https://www.youtube.com/watch?v=YioZ5kI1G-I




