251292

দেবরই মূল পরিকল্পনাকারী সিঁধ কেটে গৃহবধূকে গণর্ধষণ কাণ্ডে

নিউজ ডেস্ক।। নোয়াখালীর কবিরহাট উপজেলায় ঘরের সিঁধ কেটে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার জাকির হোসেন জানিয়েছে, সেদিনকার ঘটনায় মূল পরিকল্পনাকারী ছিলেন ভুক্তভোগীর দেবর আব্দুর রব হোসেন প্রকাশ মান্না। আজ রোবাবার বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে একথা বলেন জাকির। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া আমাদের সময়কে জানান, গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত জাকির হোসেনের চার দিনের রিমান্ড আবেদন করে আদালতে তোলা হয়। বিকেলে তিনি আদালতের কাছে নিজের অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

জবানবন্দিতে জাকির বলেন, সিঁধ কেটে নিজের ভাবীকে ধর্ষণের মূল পরিকল্পনা করেন আব্দুর রব হোসেন প্রকাশ মান্না। এ ছাড়া ঘটনায় আরও জড়িত আছেন মো. সেলিম, হারুন অর রশিদ ও জামাল উদ্দিন নামে তিন ব্যক্তি। এদের মধ্যে জামাল উদ্দিন পলাতক রয়েছেন। তিনি আরও জানান, মান্না ও তার সৎ ভাই আবুল হোসেনের (ভিকটিমের স্বামী) মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে ঘটনাটি ঘটান হয়েছে।

টমাস বড়ুয়া আরও বলেন, ‘ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের সময় তিনি জড়িত ছিলেন না। তবে অন্য আসামিরা সকলেই এ ঘটনায় জড়িত ছিলেন বলে জাকির আমাদের নিশ্চিত করেছেন। পলাতক আসামি জামালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

গত শুক্রবার নোয়াখালীর কবিরহাট উপজেলায় তিন সন্তানের জননী এক গৃহবধূকে (৩০) গণধর্ষণ করার অভিযোগ ওঠে। পুলিশের কাছে ওই নারী অভিযোগ করেন, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সাতজন ব্যক্তি ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। এরপর তারা পালিয়ে যায়।

ad

পাঠকের মতামত