সিঙ্গাপুর গেলেন এরশাদ
সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন।জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, রোববার দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন এরশাদ।বিমানবন্দরে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ দলের সিনিয়র নেতারা এ সময় এরশাদকে বিদায় জানান।বিদেশ যাওয়ার আগে সুস্বাস্থ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চান এরশাদ।




