250819

মাদকের ‘ম’ পর্যন্ত উচ্চারণ করবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের হুঁশিয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তোমরা মাদক থেকে সবসময় দূরে থাকবে। মাদকের ‘ম’ পর্যন্ত উচ্চারণ করবে না। তোমরা নিশ্চয়ই ঐশীর কথা মনে রেখেছো। মাদক কত ভয়াবহ হতে পারে, তা এ ঘটনা থেকেই বুঝা যায়। শনিবার রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।নির্বাচন-পরবর্তী আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক সুন্দর ও স্বাভাবিক রয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা সব সময় থাকবেই। যেগুলো নিয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যেই অপরাধ করুক না কেন, সে যে দলেরই হোক তাকে তার জন্য কঠোর শাস্তি পেতে হবে।তিনি আরো বলেন, আমরা যেভাবে জঙ্গি দমন করেছি, ঠিক সেভাবে মাদক নির্মূল করবো। এটাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা কোন ক্রমেই আমাদের তরুণ প্রজন্ম ও মেধাকে হারিয়ে যেতে দেবোনা। মেধা বেঁচে রাখতেই যেকোনো মূল্যে মাদক দমন করতে হবে।

ad

পাঠকের মতামত