251053

মধ্যরাতেই সিঙ্গাপুর যাচ্ছেন ড. কামাল

নিউজ ডেস্ক।। একাদশ জাতীয় সংসদ নির্বাচরেন পর প্রথম সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। শনিবার (১৯ জানুয়ারি) রাত ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সস্ত্রীক তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

গণফোরামের সেক্রেটারি মোস্তফা মোহসীন মন্টু বলেন, প্রফেশানাল কাজে ড. কামাল স্ত্রী হামিদা হোসেনসহ সিঙ্গাপুর যাচ্ছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংককেও যাবেন। ওনার পায়ে ব্যথা ছাড়াও বার্ধক্যজনিত নানা শারীরিক অসুবিধা হচ্ছে। জানা যায়, তিনি ২৫ বা ২৬ জানুয়ারি দেশে ফিরবেন।

ad

পাঠকের মতামত