250834

২৮ বছর আগে, ওবামা-মিশেল দেখতে যেমন ছিলেন

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ট্রেন্ডে পড়ে ১০ বছর আগের ছবি শেয়ার করছেন অনেকেই। কেউ ১০ কেউ ২০, কেউ আবার ৫০ বছর আগের ছবি অ্যালবাম থেকে তুলে এনে স্মৃতিতে ভাসছেন।২৮ বছর আগের একটি ছবি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার স্ত্রী মিশেল ওবামার ৫৫ তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে শেয়ার করেছেন।বারাক ওবামা তার এবং মিশেলের একটি ছুটি কাটানোর ছবি পোস্ট করেছেন। সেই ছবিটি কেবল ইনস্টাগ্রামেই ৪৬ লাখ ‘লাইক’ পেয়েছে, টুইটারে ১৫ লাখ মানুষ দেখেছেন দু’জনের মিষ্টি একটি ছবি।

আমি এটা বহুকাল আগেই জানতাম এবং আজকে আমি একেবারে দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি অনন্য, মিশেল ওবামা। শুভ জন্মদিন! ছবি শেয়ার করার সময় লিখেছেন বারাক ওবামা।সুন্দর এই পোস্টের জন্য স্বামীকে ধন্যবাদ জানিয়ে মিশেল ওবামা প্রতিক্রিয়ায় লিখেছেন, জন্মদিনে ভালোবাসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, আমিও তোমাকে ভালোবাসি!

ad

পাঠকের মতামত