মাথায় নৌকা বয়ে বেড়ান যিনি
মাথায় নৌকা বয়ে বেড়াচ্ছেন ভৈরবের শেখ নুরুল ইসলাম। এক বা দু’বছর নয়, দীর্ঘ প্রায় ৬ বছর ধরে মাথায় নৌকা বয়ে বেড়াচ্ছেন তিনি।ভৈরবের ১০ নং ওয়ার্ড চন্দ্রপুর থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশে এসেছেন নুরুল ইসলাম। মাথায় নৌকা নিয়ে সমাবেশ এলাকায় ঘুরে বেড়াতে দেখে ব্রেকিংনিউজ এর প্রতিবেদক তার সাথে কথা বলেন।নুরুল ইসলামকে মাথার চুল ছেঁটে ৭টি নৌকা তৈরির কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে পুরো জীবন কাটিয়ে দিয়েছি। আওয়ামী লীগের জন্যে জীবন দিতেও আমি প্রস্তুত। আমি বঙ্গবন্ধুকে এবং বঙ্গবন্ধুর যোগ্য কন্যা শেখ হাসিনাকে ভালোবাসি।
নুরুল বলেন, ছয় বছর ধরে আমি এই নৌকা মাথায় নিয়ে বিজয় সমাবেশে এসেছি। এই নিবার্চনের আগে আমি আমার মাথায় ছয়টা নৌকা আকতাম। এবার নিবার্চনে বিশাল বিজয়ের পর সেভেন স্টার হয়ে গেছে। এখন সাত নৌকা আমার মাথায়। নৌকা ছাড়া আর কোনও কথা নাই।নুরুল ইসলাম জানান, প্রতিবার মাথায় নৌকা বানাতে তার ৩০০ টাকা খরচ হয়।নুরুলের এমন নৌকা প্রেম দেখে তাকে ঘিরে সমাবেশে আগত নেতাকর্মীদের জটলা বেঁধে যায়। অনেককেই দেখা যায় নুরুলের সাথে নিজের ছবি তুলতে।




