বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ
৫২ তম বিএমএ স্পেশাল কোর্সে নিয়োগের জন্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পদটিতে পুরুষ ও নারী সবাই আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ- ০৯ ফেব্রুয়ারি ২০১৯ আবেদনের যোগ্যতা-বয়স: প্রার্থীদের বয়স ০১ জুলাই ২০১৯ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর।
শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি), ওজন ৫০ কেজি (১১০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) থাকতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি), ওজন ৪৭ কেজি (১০৩ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) থাকতে হবে। জাতীয়তা: প্রার্থীদের জন্ম/ডোমিসাইল সূত্রে বাংলাদেশী হতে হবে। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন https://joinbangladesharmy.army.mil.bd/




