250638

কসম, কেউ পার পাবে না: ড. কামাল

বর্তমান সরকারকে দ্রুত ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।শুক্রবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে গণফোরাম কার্যালয়ে ঢাকা-৬ আসনে ঐক্যফ্রন্টের পরাজিত প্রার্থী সুব্রত চৌধুরীর নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায় ড. কামাল হোসেন এ আহ্বান জানান।এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ এবার রাষ্ট্রকে হাইজ্যাকের মাধ্যমে মানুষের ভোটাধিকারই হাইজ্যাক করে ফেলেছে। এটা সংবিধানের লঙ্ঘন। মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে দ্রুত সরে পড়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি হুঁশিয়ারি দেন, ‘কসম করে বলছি, বাংলাদেশে এটা করে কেউ পার পাবে না।’এ সময় দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করারও ঘোষণা দেন ঐক্যফ্রন্টের এই উদ্যোক্তা। সূত্র: বিডি২৪লাইভ

ad

পাঠকের মতামত