250414

বাঙালি মুসলিম শেখ দীন মোহাম্মদ শ্যাম্পুর উদ্ভাবক

ডেস্ক রিপোর্ট।। ইংরেজরা ‘শ্যাম্পু’র পুরো কৃতিত্ব নিলেও এ প্রসাধনীর উদ্ভাবক এক মুসলিম বাঙালি শেখ দীন মোহাম্মদ। শেখ দীন মোহাম্মদের কাছেই ব্রিটেনের মানুষ প্রথমে জানতে পারে, চুলের পরিচর্যা কীভাবে করতে হয়। পয়সা খরচ করে সে সময় দীন মোহাম্মদের কাছে অভিজাত ইংরেজরা আসত ‘শ্যাম্পু’ করতে। ১৮১০ ব্রিটেনের ব্রাইটনে দীন মোহাম্মদ একটি স্নানাগার খোলেন, যেখানে তিনি বিভিন্ন কৌশলে ইংরেজদের শেখাতেন কীভাবে গোসল আর নিজের পরিচর্যা করতে হয়।  একসময় দীন মোহাম্মদের ডাক আসে ইংল্যান্ডের রাজা চতুর্থ জর্জ এবং রাজা চতুর্থ উইলিয়ামের কাছ থেকে।

শেখ দীন মোহাম্মদকে রাজকীয় শ্যাম্পু সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৮১০ সালে ইংল্যান্ডে কফি হাউস দিয়ে শুরু করেন শেখ মোহাম্মদ। এরপর রেস্তোরাঁ খোলেন তিনি। তিনিই প্রথম ভারতীয় তথা দক্ষিণ এশীয়, যিনি পশ্চিমা দেশে গিয়ে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে ইতিবাচক কথার ব্যাপক প্রচলন করেছিলেন। দীন মোহাম্মদের জন্ম ১৭৫৯ সালে ভারতের পাটনায়। সে সময় পাটনা বাংলার অধীনে ছিল। তিনি ১৮৫১ সালে ৯২ বছর বয়সে ইংল্যান্ডে মারা যান। উৎস: সূত্র: প্রথম আলো

ad

পাঠকের মতামত