250500

এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে বা চিকিৎসার জন্য বিদেশে থাকাকালে পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ তাকে এ নিয়োগ দিয়েছেন, যা ইতিমধ্যে কার্যকর হয়েছে।শুক্রবার গণমাধ্যমে পাঠানো এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হুসেইন মুহম্মদ এরশাদ বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন।জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ একাদশ সংসদের বিরোধী দলের নেতা। আর জিএম কাদের বিরোধী দলের উপনেতার দায়িত্ব পালন করবেন।

ad

পাঠকের মতামত