250509

একই গানে দুই ইমরান! (ভিডিও)

আনিসাকে ভালোবাসে প্রতিবেশী যুবক ইমরান। দুজনের প্রেমের মাঝে এসে জটলা সৃষ্টি করে বিদেশ থেকে উড়ে আসা ইমরানের বড় ভাই।ইমরানের বড় ভাই হুবহু ইমরানের মতোই দেখতে। এই জটিলতার মধ্যেই চলতে থাকে প্রেম। শেষ দৃশ্যে চমক দিয়ে শেষ হয় ঘটনাটি।এমন ঘটনা নিয়ে মিউজিক ভিডিওতে হাজির হলেন এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল।তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন গানটির মূল শিল্পী আতিয়া আনিসা।

গতকাল (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ভিকি জাহেদের গল্প ও নির্মাণে ‘মেঘেরই খামে’ শিরোনামে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে এ ভিডিওটি প্রকাশ পেয়েছে।এ মিউজিক ভিডিওতে এবারই প্রথম দ্বৈত চরিত্রে দেখা মিলবে ইমরানের।রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল নিজেই।গানের গল্প প্রসঙ্গে ইমরান জানান, ‘নতুন বছরে এটিই আমার প্রথম মিউজিক ভিডিও। এটিই আমার প্রথম দ্বৈত চরিত্রে অভিনয়। বিষয়টি বেশ টেকনিক্যাল। এর জন্য শুটিংয়ে বেগ পেতে হয়েছে আমাদের। তবে ভিডিওতে একসঙ্গে একই চেহারার দুই ভাইকে দেখে অন্যরকম অনুভূত হয়েছে! আশা করছি শ্রোতা-দর্শকরা পছন্দ করবেন।’ গানটি দেখুন-

ad

পাঠকের মতামত