হঠাৎ অসুস্থ জনপ্রিয় অভিনেতা, দ্রুত করা হলো অস্ত্রোপচার
বিনোদন ডেস্ক: বলিউডে যেন অসুস্থ হওয়ার পালা আর থামছেই না। কখনও ইরফান খান, কখনও সোনালি বেন্দ্রে, ঋষি কাপুর আবার কখনও রাকেশ রোশন, একের পর এক অভিনেতা, অভিনেত্রী অসুস্থ হয়ে পড়ছেন। এবার বলিউডের গণ্ডি পেড়িয়ে অসুস্থতার খবর এল ভারতের দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে।জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয় তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা ব্রহ্মানন্দমকে। বেশ কিছু শারীরিক পরীক্ষানিরীক্ষার পর তার বাইপাস সার্জারি হয়েছে। হৃদজনিত সমস্যায় বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন এই তারকা। অস্ত্রোপচারের পর আপাতত ভাল আছেন তিনি।
তার অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই উদ্বিগ্ন ভক্তরা। তেলেগু অভিনেতা যাতে শিগগিরই সুস্থ হয়ে যান, সেই প্রার্থনাও শুরু হয়েছে তেলেঙ্গানার মন্দিরগুলোতে।২০০৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন ব্রহ্মানন্দম। দক্ষিণ যে অভিনেতাদের পারিশ্রমিক সবচেয়ে বেশি, তার মধ্যে একজন হলেন ব্রহ্মানন্দম। কেরিয়ারের শুরু থেকে এখনও পর্যন্ত ১ হাজারেরও বেশি সিনেমায় অভিনয় করেছেন ব্রহ্মানন্দম।




