250214

ডি ভিলিয়ার্সকে পেয়ে গেলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: শুরুটা ভালো হলেও মাঝপথে এসে খেই হারিয়েছে রংপুর রাইডার্স। একের পর এক হারের তিক্ত স্বাদ নিতে হচ্ছে মাশরাফিদের। পরাজয়ের বৃত্ত থেকে বের হতে মরিয়া তারা। তাতে জ্বালানিও পেয়ে গেলেন রাইডার্সরা। দলের সঙ্গে যোগ দিলেন এবি ডি ভিলিয়ার্স।বৃহস্পতিবার সকালে বাংলাদেশে পা রেখেছেন দক্ষিণ আফ্রিকা বিধ্বংসী ব্যাটার। রংপুরের ডেরায় রয়েছেন ক্রিস গেইল, রাইলি রুশো, রবি বোপারা, অ্যালেক্স হেলসের মতো টি-টোয়েন্টি ফেরিওয়ালা। এবার দলে ভিড়লেন ডি ভিলিয়ার্স। স্বাভাবিকভাবেই ফ্র্যাঞ্চাইজিটির শক্তি বাড়বে তা অনুমেয়।

এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২ জয় ও ৪ পরাজয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে মাশরাফি বাহিনী। টুর্নামেন্টে কোয়ালিফায়ারের আশা বাঁচিয়ে রাখতে হলে বাকি ম্যাচগুলোতে জিততে হবে তাদের। এমন লক্ষ্যে দলের সপ্তম ম্যাচ থেকেই মিস্টার ৩৬০ ডিগ্রিকে পাচ্ছেন তারা।

ad

পাঠকের মতামত