250159

ঋতুস্রাবের সময় নারীদের ‘বন্দি’ রাখতে সরকারি টাকায় ঘর!

ঋতুস্রাব চলাকালীন আজও দেশের বহু জায়গায় নারীরা অচ্ছুত। তাদের কোনো একটা ঘরে বন্ধ করে রাখার প্রথা এখনো অনেক জায়গায় দেখা যায়। কিন্তু এবার ঋতুস্রাবের সময় নারীদের বন্ধ করে রাখতে ঘর তৈরি করা হয়েছে সরকারি টাকায়।ভারতের উত্তরাখণ্ডের চম্পাওয়াত জেলার গুরচুম গ্রামে তৈরি হয়েছে এই ‘পিরিয়ড হাট’! তবে জেলা প্রশাসক অবশ্য সংবাদ পেয়েই এই ঘরটি বন্ধ করে দিয়েছেন।ভারতীয় এক গণমাধ্যমে বলা হয়েছে, ২০১৭ সালে ১৪তম ফিন্যান্স কমিশন গ্রামে উন্নয়নমূলক কাজ করতে উত্তরাখণ্ডের চম্পাওয়াত জেলার গুরচুম গ্রামে অর্থ বরাদ্দ করে। সেই টাকা থেকে দুই লাখ টাকা দিয়ে গ্রামের মধ্যেই তৈরি হয় ‘পিরিয়ড হাট’! অর্থাৎ ঋতুস্রাব চলাকালীন নারীদের বন্ধ করে রাখার ঘর।

কিন্তু বছর দুয়েক আগে এই ঘর তৈরি হলেও সম্প্রতি তা জেলা প্রশাসক রণবীর সিং চৌহানের নজরে আসে। গুরচুম গ্রামের বাসিন্দা রমেশচন্দ্র যোশী বিষয়টি রণবীর সিং-কে জানান। তারপরই গ্রামে গিয়ে ঘরটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন তিনি। সরকারি টাকায় কী করে এমন একটি ঘর তৈরি করা হলো, তা খতিয়ে দখা হবে বলেও জানান তিনি।গ্রাম প্রধান মুকেশ যোশী অবশ্য এটিকে তার বিরুদ্ধে চক্রান্ত বলে দাবি করেছেন। তবে এই ঘরটি গ্রামে ‘জনমিলন কেন্দ্র’ হিসেবে ব্যবহার করা হয় বলে জানিয়েছেন মুকেশ যোশী।

ad

পাঠকের মতামত