249950

এমপি হচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী!

বিনোদন ডেস্ক : সংসদ সদস্য হতে চান চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়িকা মৌসুমী। এজন্য তিনি আওয়ামী লীগের ধানমন্ডির অফিস থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম কিনেছেন। মনোনয়ন ফরম কিনতে বুধবার বিকেল পৌনে ৪টার দিকে তিনি আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যান। এ সময় মৌসুমীকে ঘিরে সেলফি তোলার হিড়িক পড়ে।
এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের মৌসুমী বলেন, দীর্ঘদিন চলচ্চিত্রে কাজ করেছি। চলচ্চিত্রের মাধ্যমে দেশের জনগণের জন্য কাজ করেছি। এখন রাজনীতির মাধ্যমে জনগণের সেবা করতে চাই।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রিসভায় যোগ্য নেতাদের স্থান দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চমক সৃষ্টি করেছেন। এখন সংরক্ষিত আসনে যোগ্যদের মনোনয়ন দিয়ে প্রধানমন্ত্রী আরেকটি চমক দেখাবেন বলে মনে করি। অপরদিকে চিত্রনায়িকা অরুণা বিশ্বাস ও নাট্য অভিনেত্রী তারিন জাহানও আজ আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন। এর আগে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মঙ্গলবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কেনেন একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন- সাবেক এমপি কবরী সারোয়ার, ফাল্গুনী হামিদ, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, শমী কায়সার, চিত্রনায়িকা শাহানুর ও জ্যোতিকা জ্যোতি।

ad

পাঠকের মতামত